মসজিদ মুসলিমসমাজের প্রাণকেন্দ্র। ফলে ইসলামি সমাজ গঠন ও পরিচালনায় মসজিদ-সংশ্লিষ্ট আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলো জানা অতীব জরুরি। কারণ, এগুলোও ইবাদতের মধ্যে শামিল।
বক্ষ্যমাণ গ্রন্থে মসজিদের একজন সাধারণ মুসল্লি থেকে নিয়ে ইমাম-মুআজ্জিন ও পরিচালনা-পর্ষদের কার কী দায়িত্ব এবং সেগুলো কে কীভাবে আদায় করবেন, এর বিস্তারিত বিবরণ উঠে এসেছে কুরআন-হাদিস এবং সমাজবাস্তবতা ও চাহিদার বয়ানে। লেখকের ইলমি উচ্চতা, সুতীক্ষ্ণ বোধ ও বিচার-বিশ্লেষণ এবং ইমামতির ময়দানের এক যুগের অভিজ্ঞতার মিশেল গ্রন্থটিকে দিয়েছে অনন্যতার অন্যরকম এক ছোঁয়া।
| বইয়ের নাম | মসজিদ |
| লেখক | মাওলানা এহতেশামুল হক |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| আইএসবিএন | 9788949769118 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st Edition, 2023 |
| বিভাগ | Islamic Law & Rulings (Fiqh) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।