উনিশ শতকে বাংলায় শহরকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণির মধ্যে নবজাগরণ এনে দিলেন রাজা রামমোহন রায়। উনিশ শতকে বাংলায় পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে নবজাগরণ এনে দিলেন গোপালগঞ্জের সফলাডাঙ্গা গ্রামের যশোবন্ত বৈরাগীর ছেলে হরিদাস বৈরাগী যিনি পরবর্তীতে ওড়াকান্দি গ্রামে এসে হরিচাঁদ ঠাকুর নামে ব্যাপক পরিচিতি লাভ করেন।
মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরকে নিয়ে অসংখ্য লোককাহিনী আছে। সেই সব লোককাহিনী ছড়িয়ে আছে বাংলাদেশের যশোর খুলনা বরিশাল ফরিদপুর ঢাকা ময়মনসিংহের কৃষিজীবী ও মৎস্যজীবী অধ্যুষিত লোকালয়গুলোতে।
লোকালয়ে লোককাহিনী থাকে সাধারণ মানুষের মুখে মুখে। সেই সব লোককাহিনীর সাথে ইতিহাস ও সমাজ মিলে এই গ্রন্থ।