বইয়ের সংক্ষিপ্ত বিবরণ: বিগত চৌদ্দশ বছরে বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অসংখ্য সীরাত রচিত হয়েছে। তথাপি, তিনি এমন এক মহামানব— যাকে প্রতিনিয়ত আবিষ্কার করার এবং অনুধাবন করার সুযোগ রয়ে যায়। ফলে তাঁকে নিয়ে কোনো লেখাই অপ্রয়োজনীয় নয়; বরং সেই লেখা সীরাত পাঠে নতুন এক সংযোজন হয়ে ওঠে। সে ক্ষেত্রে জনাথন ব্রাউনের এই গ্রন্থটিকে আমরা সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপটে সীরাত পাঠের এক নতুন মাত্রা হিসেবে দেখি।
এখানে তিনি রাসূল (স.)-এর শুধু ধারাবাহিক জীবনী বর্ণনা করেননি; বরং রাসূল (স.)-এর জীবনের প্রত্যেকটি ঘটনাকে খুব সংক্ষেপে, কিন্তু জোরালো বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। রাসূল (স.)-কে শুধু মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে নয়, বরং সমগ্র মানবতার জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এবং নতুন এক সভ্যতার বিনির্মাণকারী হিসেবেও তুলে ধরেছেন। সেই সঙ্গে বর্তমান দুনিয়ায় তাঁর সীরাতের প্রাসঙ্গিকতাকেও খুব স্পষ্ট ভাষায় আলোচনা করেছেন। পাশাপাশি, তাঁকে নিয়ে পাশ্চাত্যের বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা অপবাদের জবাব দিয়েছেন যৌক্তিক ভাষায়।
কাজেই এই গ্রন্থটি বাংলাভাষী পাঠকদের কাছেও সীরাত পাঠের এক নতুন দৃষ্টিভঙ্গি হাজির করবে বলে আমাদের বিশ্বাস