মুখাল্লাত মালাকি শুরু থেকেই এর ঘ্রাণে আপনাকে রাজকীয় ফিল দিবে। ফুল, মশলা, অ্যাম্বার এবং কাঠের চমৎকার মিশ্রণে একটি অন্যরকম ঘ্রাণ পাবেন এর সবটা জুড়ে। মুখাল্লাত মালাকি তুর্কি গোলাপের ঘ্রাণ দিয়ে যাত্রা শুরু করবে। ধীরে ধীরে তার সাথে জাফরানের মধুরতা যুক্ত হবে। সময়ের সাথে সাথে ফুলেল উষ্ণতার সাথে যুক্ত হবে আগরের ঘ্রাণ। একবারে শেষ দিকে হয়তো পেয়ে যেতে চন্দনের মসৃণ একটা ঘ্রাণ।এর সাথে থাকছে রয়্যাল রেড ভেলভেট পাউচ। আপনার প্রিয় মানুষকে দেওয়ার জন্য আদর্শ গিফট হতে পারে এই আতরটি।