সংবাদপত্রের জন্য লেখা হলেও এ বইয়ের রচনাগুলো নিছক সাংবাদিকতাধর্মী নয়। ১৯৭১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির চড়াই-উতরাই, সাফল্য-ব্যর্থতা আর মানুষের আশা-আকাঙ্খার দোলাচলকে ধারণ করে আছে এ বই। ফলে এটি সাময়িকতার গণ্ডি পেরিয়ে পাঠকের চিন্তাকে উজ্জীবিত এবং তাঁকে বিচার-বিশ্লেষণে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ক্রান্তিপর্বকে বোঝার ক্ষেত্রেও নিবন্ধগুলো মূল্যবান বলে বিবেচিত হবে।