যুগে যুগে সামাজিক পরিবর্তন বা মানুষের অধিকারের আন্দোলন-সংগ্রামেও প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে শিল্প-সাহিত্য এবং এর স্রষ্টারা। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের রক্তমাতাল অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই হয়ে চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন; সবখানেই প্রচ্ছন্ন ভূমিকা উল্লেখযোগ্য।