‘মুক্তির হিমালয়’ আমার প্রথম কবিতার বই। আমি সর্বপ্রথম যে কবিতা লিখেছিলাম তার নাম হলো ‘স্বপ্ন’। এই কবিতা লিখেছিলাম ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। আমার সংগঠন ‘ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র’র দেয়ালিকায় প্রকাশ করার জন্য। তারপর থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক ও সংগঠনের সভাপতি জনাব এস আর এম ওসমান গনি (সজিব) স্যার আমাকে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছেন যা এখনো চলমান।
‘স্বপ্ন’ লেখার সময় আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির অধীনে ‘রক্তঋণ’ নামে একটি মঞ্চ নাটকে অভিনয় করছিলাম। নাটক চলাকালীন সময় আরো কয়েকটি কবিতা লেখা হয়েছিল। আমার বইয়ের মধ্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রকৃতির প্রেম, আধ্যাত্মিকতা ও ভালোবাসার কিছু কবিতা রয়েছে। এই বইয়ের মধ্যে বাস্তবে ঘটেছে এমন কিছু কবিতা রয়েছে যার মধ্যে কয়েকটি কবিতা আমার সাথে সম্পর্কিত। আশাকরি কবিতাগুলো সকলের ভালোবাসা পাবে।
শুভেচ্ছান্তে
প্রতীক চক্রবর্ত্তী