'মুক্তিযুদ্ধ সময়ের গল্প গ্রন্থে একাধিক অভিজ্ঞতার মোট উনিশটি গল্প রয়েছে। সব গল্পে শত্রুদের সাথে মুক্তিযোদ্ধাদের সরাসরি লড়াইয়ের কথা না বলা হলেও মহান মুক্তিযুদ্ধ বাঙালি সম্পর্কে কী প্রভাব বিস্তার করেছে সে কথা বলার চেষ্টা করা হয়েছে। কমবেশি সকল দেশপ্রেমিক বাঙালি এ যুদ্ধে অংশ নিয়েছে। একদিকে তারা যেমন ত্যাগ স্বীকার করেছে, অপরদিকে তারা গৌরবেরও অংশীদার।
বাঙালির জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের ব্যাপক প্রভাব রয়েছে। শুধু শত্রুর আক্রমণকে প্রতিহত করা নয়, বাঙালি জাতিকে পরাধীনতার গ্লানিমুক্ত করে তার জন্য সুখি, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ রচনাও এর প্রধান উদ্দেশ্য।
চিরকালের বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে সম্মানী থাকবে। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকবে 'জয় বাংলা' ও জয় বঙ্গবন্ধু' স্লোগান।