বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আমেরিকা রাষ্ট্রের সমর্থন ছিল না। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে যা কিছু করার নিক্সন প্রশাসন সবই করেছে। কিসিঞ্জার শেষাঅবধি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন। যাতে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম না হয়। কিন্তু কূটনৈতিক পরাজয় হয় তাদের। বিশ্ব মানচিত্রে লাল সবুজ পতাকার উদয় থামাতে পারেনি মার্কিন প্রশাসন। পাকিস্তানকে যুদ্ধে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা দিয়ে মার্কিন প্রশাসন প্রকারন্তরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ও জেনোসাইডকে সমর্থন দিয়েছিল।মার্কিন প্রশাসনের বাঙালি জাতি নিধনের হানাদারদের বর্বরতার সমর্থন জানালেও আমেরিকার অনেক বিবেকবান মানুষ, সাংবাদিক ও শিল্পীসমাজ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পাশে দাঁড়িয়েছিলেন। তাঁরা বাংলাদেশকে সমর্থনদানের জন্য বিশ্বের কাছে দাবি জানিয়েছেন। বাংলাদেশের পক্ষে কর্মসূচি পালন করে বিশ্বজনমত আদায়ের চেষ্টা করেছেন।
| বইয়ের নাম | মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা |
| লেখক | রনেন্দ্র তালুকদার পিংকু |
| প্রকাশনী | নাগরী |
| আইএসবিএন | 9789849622505 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | বিদেশিদের চোখে মুক্তিযুদ্ধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।