গজদন্ত মিনারের অধিবাসী নন, মাটি আর জলের মতো জীবনের সঙ্গে মিশে থাকা মানুষ। যাঁরা সংস্কৃতি ও জ্ঞান-অভিমুখী সমাজ রূপান্তরের স্বাপ্নিক তাঁদের সম্পর্কে অনুভবমাখা রচনা-সংকলনই এই গ্রন্থযাপন।
কিন্তু তা কি কেবলই পাতার পর পাতাজুড়ে শব্দিত রক্তক্ষরণ?
নাকি হৃদয়-ভাবনা-মেধা ও মননে জারিত হওয়া কোনো
এক নিজস্ব প্রহরযাপনের আত্মকথা?
নিজেকে নিঃশব্দে কোটি কোটি মানুষের সঙ্গে লীন করে
আরও পূর্ণ হওয়ার নিরাভরণ আয়োজন? ব্যক্তির সঙ্গে
সময়-সমাজ-রাষ্ট্র এমনকি গ্রন্থযাপনের চলচ্ছবির
অন্তর্মর্ম অনুসন্ধান নিয়েই এই বই।
| বইয়ের নাম | মূলত মানুষ মূলত মানস |
| লেখক | ইমতিয়ার শামীম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Prbndh: Smgr O Sngkln |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।