মুনতাসীর মামুন-এর গ্রন্থপঞ্জি রচনা করা হলো এ কারণে যে, তিনি বর্তমান বাংলাদেশের একজন অন্যতম ঐতিহাসিক, লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার। তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় যেমন বিচরণ করেছেন তেমনি গবেষণা করেছেন বৈচিত্র্যময় বিষয় নিয়ে। গবেষণা বা সাহিত্যে তাঁর রচনা সংখ্যার দিক থেকে বিবেচ্য নয় বরং গুণগত দিক থেকে অনন্য। তাঁর লেখা পরবর্তী কয়েকটি প্রজন্মকে প্রভাবিত করেছে। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জীবনে তাঁর লেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্রন্থপঞ্জি এ কারণে প্রকাশ করা হচ্ছে যে, পাঠকদের কাছে তাঁর লেখার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠক নন্দিত লেখক কম।
| বইয়ের নাম | মুনতাসীর মামুন গ্রন্থপুঞ্জি |
| লেখক | মুর্শিদা বিনতে রহমান |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 392 |
| সংস্করণ | ৩য় সংস্করণ |
| বিভাগ | রচনা সংকলন ও সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।