ফ্ল্যাপে লেখা কিছু কথা
মুসাফির এর কাহিনী শুরু হয়েছে ইংরেজদের দেশ ইংল্যাণ্ডকে নিয়ে। তিনি ইংল্যাণ্ডে গিয়েছিলেন তিরিশ বছর পরে। ইতিমধো দ্বিতীয় মহাযুদ্ধ আনবিক বোমা দিয়ে শেষ হয়েছে। ইংল্যাণ্ডের ধরনধারণ-চালচলন সব পাল্টে গিয়েছে। লেখককে সে দেশের আধুনিক কালের আচার-আচরণ আহত করেছে ব্যাথা দিয়েছে। ইংল্যাণ্ডের পর যুদ্ধোত্তর কালের জার্মানী ভ্রমণের বিবরণীও দিয়েছেন লেখক। ‘মুসাফির’ গ্রন্থটির তিনটি অংশ-মুসাফির, ত্রেতা ও দ্বাপর। যুদ্ধ-বিধ্বস্ত মর্মন্তুদ য়ূরোপের এমন চিত্র ভ্রমনকাহিনীর মধ্য দিয়ে একমাত্র সৈয়দ মুজতবা আলীই লিখতে পারতেন।