‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’- মনেপ্রাণে দৃঢ়ভাবে (ইয়াকীনের সাথে) বিশ্বাস স্থাপন করা। এ কথা বিশ্বাস করা যে- আল্লাহ তা’আলা এক,অদ্বিতীয় ও অতুলনীয়। তাঁর কোনো অংশীদার নেই,তার কোনো কিছুর অভাব নেই। তিনিই সবার অভাব পূরণকারী। তিনি কারও বাবা নন,ছেলেও নন। তার সমতুল্য কেউ নেই। একমাত্র তিনিই সবকিছুর সৃষ্টিকর্তা,রক্ষাকর্তা ও পালনকর্তা। আল্লাহ ছাড়া আর কোনো প্রকার মাবুদ,প্রভু,মালিক বা কিছু দেয়ার মত বা উপাসনা পাবার মতো কোন সত্ত্বা-ই নেই। তিনিই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। তিনি চিরঞ্জীব,তার কোনো মৃত্যু নেই। তিনি ছাড়া অন্য সবকিছুই ক্ষয়শীল ও ধ্বংসশীল,কিন্তু তার ক্ষয়ও নেই,ধ্বংসও নেই। সবকিছুর ওপরই তাঁর ক্ষমতা চলে। কিন্তু তাঁর ওপর কারও ক্ষমতা চলে না। এসব কেবল অন্তরে বিশ্বাস নয়; মুখেও স্বীকার করা এবং অঙ্গ-প্রতঙ্গের মাধ্যমে তদানুযায়ী কাজ করা। তবেই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হবে।
| বইয়ের নাম | মুসলিম টাইমলাইন |
| লেখক | ইঞ্জি. খন্দকার মারছুছ |
| প্রকাশনী | আইওএম |
| আইএসবিএন | 9789843545473 |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st published, 2023 |
| বিভাগ | Worship, Purification & Inspiration |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।