'মুঠোভর্তি জিনতত্ত্ব' আজাদ আবুল কালামের প্রথম গ্রন্থ। এ গ্রন্থে ছয়টি গল্প স্থান পেয়েছে।
দিকচিহ্ন রেখা ইঁদুরের গৃহস্থালি যুবকের জ্যামিতি দক্ষিণমুখ ইস্টিমার ...হরতাল মুঠোভর্তি জিনতত্ত্ব গল্পগুলো লেখক বিভিন্ন সময়ে লিখেছেন।
প্রকাশিত হয়েছে ছোট কাগজে। মুঠোভর্তি জিনতত্ত্ব গ্রন্থের গল্পগুলো প্রথাগত গল্পের ধারা ভেঙ্গে এক নিজস্ব ধারার জন্ম দিয়েছে- এ ধারা আজাদ আবুল কালামের নিজস্ব। গল্পগুলোতে আমাদের চারপাশের চিরাচরিত চিত্র উপজিব্য হয় নি তবে আমাদের আশেপাশের জগৎ থেকেই উপাদান-উপকরণ সংগৃহীত হয়েছে। গল্পের কাহিনী-নির্মাণ, শব্দচরণ, গল্প বলার ঢং সব কিছুতেই গল্পকারের নিজস্ব স্টাইল চোখে পড়ে। আমাদের চিরচেনা জগৎ থেকে যে গল্পের শুরু অচেনা এক জগতে গিয়ে সে গল্পের শেষ। গল্পের শেষ বাক্যের আগেও বোঝার উপায় নেই গল্পের শেষ কোথায়।