মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহর আদেশ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ ভুলে যায়। দুনিয়া নিয়ে উদ্দাম আনন্দে মেতে উঠে। দুনিয়াকে নানা কৌশল ও নানা ব্যবস্থাপনায় সাজাতে ব্যস্ত থাকে। মৃত্যু নামক চিরন্তন সত্যকে মন থেকে মুছে ফেলে। দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়ায়। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর অলিক স্বপ্নে বিভোর থাকে। অথচ মৃত্যু থেকে পালিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মৃত্যু প্রাণকে পাকড়াও করবেই।