মানতেকের ভয় আর নয়। কঠিন উপস্থাপনা ও জটিল উদাহরণের কারণে ইলমে মানতেক যাদের কাছে তেতো মনে হতো, যারা মানতেকের নাম শুনলেই ভয় পেতেন, তাদের বন্ধু হতে এসেছে মুয়াল্লিমুল মানতেক।
দীর্ঘদিন মানতেক পাঠদানের অভিজ্ঞতার আলোকে রচিত এ বইটিতে ইলমে মানতেকের বুনিয়াদি পরিভাষাগুলো সহজ ভাষা, বোধগম্য উপস্থাপনা ও সৃজনশীল উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষত, মানতেকের প্রচলিত পাঠ্যকিতাব তাইসীরুল মানতেকের বিকল্প বা সহায়ক হিসেবে বইটি অত্যন্ত উপকারী। প্রকাশের পর থেকেই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন মাদরাসায় হয়েছে নেসাবভুক্ত।
প্রতিটি পাঠ ঝরঝরে। তরতাজা উদাহরণে প্রাণবন্ত। পাঠের শেষে আছে অনুশীলনী। প্রয়োজনীয় ক্ষেত্রে যুক্ত আছে নকশা।
মানতেকের মৌলিক বিষয়গুলো জানতে আলেম-তালেবে ইলম-জেনারেল পড়ুয়া যে কেউ কিতাবটি থেকে উপকৃত হতে পারবেন, ইনশাআল্লাহ।