পূর্ববঙ্গের প্রথমমুদ্রিত গণমাধ্যম রংপুরের রঙ্গপুর বার্ত্তাবহ। তা প্রকাশিত হয় ১৮৪৭ খ্রিস্টাব্দে। এর ১৮ বছর পর ১৮৬৫ খ্রিস্টাব্দে বৃহত্তর ময়মসিংহ থেকে সাময়িকপত্র বেরোতে শুরু করে। শিক্ষা বিস্তার,সমাজ ও ধর্মীয় সংস্কার,মানবতাবাদী সাংস্কৃতিক চেতনায় উব্দুদ্ধ হয়ে বৃহত্তর ময়মনসিংহে সাময়িকী ও সংবাদপত্র প্রকাশের উদ্যোগ সৃষ্টি হয়েছিল। রক্ষণশীল হিন্দু সমাজ সংস্কারপন্থীদের প্রতিরোধ গড়তেও সাময়িকী ও সংবাদ প্রকাশ করে। এভাবেই শুরু হয় বৃহত্তর ময়মনসিংহে সাময়িকী ও সংবাদপত্র প্রকাশের পথযাত্রা। এ গ্রন্থে উনিশ শতকের প্রায় মধ্যভাগ (১৮৬৫ খ্রিস্টাব্দ) থেকে পুরো বিশ শতকে প্রকাশিত বৃহত্তর ময়মনসিংহের সাময়িকী ও সংবাদপত্রের তথ্যভিত্তিক বিবরণ তুলে ধরা হয়েছে। গ্রন্থের প্রথম দিকে উনিশ শতকে বৃহত্তর ময়মনিসংহে হিন্দু সমাজের সংস্কারপন্থী ও রক্ষণশীলদের সামাজিক অবস্থার পাশাপাশি সাময়িকী ও সংবাদ মাধ্যমের ব্যবহার সম্পর্কে আলোচনা রয়েছে। পর্যালোচনা করা হয়েছে উনিশ শতকে মুসলমানদের সামাজিক চিত্র ও ধর্মীয় মতাদর্শ প্রচারে সাময়িকী ও সংবাদপত্রের ভূমিকা সম্পর্কে। গ্রন্থটি পাঠে বৃহত্তর ময়মনসিংহের সাময়িকী ও সংবাদপত্র সংক্রান্ত তথ্য পাঠকদের চাহিদা পূরণ করবে। চিন্তক গোষ্ঠী সন্ধান পাবেন বৃহত্তর ময়মনসিংহের অতীত সমাজ ব্যবস্থা,সাহিত্যের নানা বিষয়-সূচির।
| বইয়ের নাম | ময়মনসিংহের সাময়িকী ও সংবাদপত্র |
| লেখক | আলী আহাম্মদ খান আইয়োব |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 98470120054477 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 303 |
| সংস্করণ | 1st Published, 2016 |
| বিভাগ | ইতিহাস ও ঐতিহ্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।