অঙ্কের নিয়মাবলি ও প্রাথমিক জ্যামিতির কিছুটা ধারণা থাকলেই এ বইটি পড়ে পাঠক মজা পাবে এবং গণিনজ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবে। এ বইয়ে কিছু, ধাঁধা আছে যেগুলোর জন্য সহজ সমীকরণের জ্ঞান থাকাটাও জরুরি।
ধাঁধাগুলো নানা ধরনের। বুদ্ধির ধাঁধা। ব্রেনের খেলা, বুদ্ধির অঙ্ক, অঙ্কের চালাকি এবং সহজভাবে কিছু অঙ্কের সমাধান রয়েছে যা পাঠককে অঙ্ক নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। এছাড়াও গুনতি ও মাপের বাস্তব কৌশল পর্যন্ত সব রকমের বিষয়ই এই বইয়ে আছে।