সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তন ঘটে প্রায় সব কিছুরই। তেমনই পরিবর্তন ঘটে মানুষের মনের। ব্যাপক পরিবর্তন ঘটে কারো কারো জীবনের। সেই পরিবর্তনের ফলে কেউ কেউ পেয়ে যায় সঠিক পথের দিশা। আবার কারো কারো জীবনে ঘটে বিপরীতটাও। আলোর পথ থেকে ছিটকে পয়ে হারিয়ে যায় ঘোর অমানিশায়। তবে সৌভাগ্যবান তারা, অবশেষে যারা পেয়ে যায় সঠিক পথের দিশা; অবিচল থাকে তার ওপর আমৃত্যু। এ পথের পথিক হয় অনেকেই। সেসব সৌভাগ্যবানদের উদ্দেশ্যেই এ ক্ষুদ্র প্রয়াস "নাবা নাফরিন"। বিশেষভাবে ভুল পথে চলে যাওয়া বোনেরা বইটি পড়ে দিশা পাবে সুপথের, এটাই প্রত্যাশা অসীম ক্ষমাশীল মহান রবের নিকট।