NADERA (Bakhoor Stick) নাদিরা
ধোঁয়াও কী সুবাস ছড়ায়!
.
সলাত শেষ করে সাব্বির ভাবছে- সলাতের সিজদাহগুলো খুব দীর্ঘ হয়েছে। মনে হচ্ছে কোনো এক আধ্যাত্মিক মিলনমেলায় আছি। আহ! ঠিক কতোদিন আগে সিজদাহতে এরকম ফিল পেয়েছি মনে পড়ছেনা। সারাটা ঘরময় যেন এক স্নিগ্ধ পবিত্রতা বিরাজ করছে। সামান্য একটু ধোঁয়াও কনসেন্ট্রেশনের উপর এমন করে প্রভাব ফেলতে পারে, এ চিন্তা আগে মাথায় আসেনি। কী মনে করে যেন বাখুর স্টিকগুলো কিনেছি। এমন জিনিস আগে কেন পাইনি!
.
ঘ্রাণের সাথে সবসময় যার সম্পর্ক সেটা হচ্ছে পবিত্রতা। কিছু ঘ্রাণ আছে একটু উগ্র মতোন। আবার কিছু আছে মনপ্রাণকে একেবারে শান্ত করে দেয়। দেহেও কেমন যেন শান্তির পরশ ছড়িয়ে দেয়। এমন ঘ্রাণ পাবেন নাদিরা বাখুর স্টিকগুলো পোড়ালে। দহনও যে সুখের হয়, শান্তি দিতে পারে তা বুঝতে পারবেন এই বাখুর স্টিকের দহন হলে।
.
স্টিকগুলো পোড়াতে এক্সট্রা করে কোনো বার্নার কিনতে হবেনা। সাথে থাকবে ছোট্ট স্ট্যান্ড। জাস্ট স্ট্যান্ডে দাঁড় করিয়ে একটু আগুন ছোঁয়াবেন। বেশ, ধোঁয়ার সাথে সাথে ছড়াতে থাকবে হরেকরকম ঘ্রাণ। কখনো নাকে এসে লাগবে আপেলের সাথে সাইট্রাসী কোনো ঘ্রাণ। কখনো আবার মশলার ঝাঁঝালো সুবাস। কখনোবা চন্দন আর উদের পবিত্র মিশেল।
Nadera বাখুর স্টিকের নোটসগুলোঃ
টপ নোটঃ অ্যাপল, সাইট্রাস।
হার্ট নোটঃ দারুচিনি, স্যাফরন, লবঙ্গ এবং ল্যাবডানাম।
বেস নোটঃ ওউদ, চন্দনকাঠ এবং সাইপ্রিওল অয়েল।