“নাফহাতুল আরব” আরবি ভাষা ও সাহিত্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য রচিত একটি অনন্য গ্রন্থ। অষ্টাদশ শতাব্দীর আরবি ভাষাবিদ, হযরত মাওলানা মুহাম্মদ ইজাজ আলী (র.) এ গ্রন্থ রচনার পাশাপাশি তা‘লীকাত লিখেছেন লেখক নিজেই। এটি এমন একটি গ্রন্থ যা ‘আরবি সাহিত্যের যথোপযোগী হওয়ার সাথে সাথে ইসলামি তাহযীব তামাদ্দুনে ভরপুর। লেখক পঙিতগুলি এমন ভাবে সাজিয়েছেন যাতে শিক্ষার্থীদের আদব এবং মূল্যবোধ সম্পর্কে শিক্ষার নিশ্চিত করা যায়, যা তাদেরকে উম্মতের সালাফের সাথে সংযুক্ত করে দিবে। লেখক গল্পগুলোতে থাকা কঠিন শব্দগুলোর ব্যাখ্যা করেছেন। তিনি গল্পগুলোতে উল্লিখিত প্রতিটি জীবনী সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। তাইতো শায়খুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (র.) যথার্থই বলেছেন এ কিতাবটি আরবি সাহিত্যের একটি সর্বোত্তম রচনা এবং যুগের সর্বোত্তম নির্বাচন। বৈশিষ্ট্যাবলি কম্পিউটার কম্পোজ, তিন কালার ও উন্নতমানের আকর্ষণীয় কাগজে মুদ্রিত। কিতাবের শুরুতে নফহাতুল আরব ও ইলমে আদব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ (مقدمة) ভূমিকা সংযুক্তকরণ। গ্রন্থকারের জীবনী সংযোজন। দুর্বোধ্য ও সংশয়পূর্ণ শব্দাবলিতে প্রয়োজনীয় হরকত প্রদান । বহুল প্রচলিত হিন্দুস্তানি ও পাকিস্তানী নুসখার অনুসরণ। হিন্দুস্তানী ও পাকিস্তানী নুসখাগুলোর শব্দগত ও অর্থগত ভুল সংশোধন । হাশিয়ায় অবস্থিত ভুল-ত্রুটি উৎসগ্রন্থের সাথে মিলিয়ে সংশোধন । (الباب الثاني في النظم) তথা পদ্যাংশ সংযুক্তকরণ । পদ্যাংশের প্রতিটি ক্বাসীদার শুরুতে শে‘রের ওজন (بحر) সংযুক্তকরণ । যতিচিহ্ন ও আধুনিক আরবি বানানরীতির আলোকে বিশুদ্ধ ইমলার (লেখ্যরীতি) প্রতি বিশেষ গুরুত্বারোপ । দক্ষ ও অভিজ্ঞ সম্পাদক দ্বারা পূর্ণ কিতাব সম্পাদিত । কিতাবের মধ্যে বিদ্যমান বাবগুলোকে ক্যালিওগ্রাফি করে লেখা । কুরআনের আয়াতসমূহ হরকতযুক্তরূপে রঙ্গীনভাবে ছাপা । হাশিয়া সহজে খুঁজে বের করার জন্য ক্রমিক নং সহ উল্লেখ । সহজ পাঠের উদ্দেশ্যে بَيْن السَّطْر গুলো সংশ্লিষ্ট শব্দের নিচে স্থাপন ।