নাফিস ও লিন্ডার গল্প
দুপুর বারটা। নাফিস সাবরী হাফিতী ইরাকের রাজধানী বাগদাদের রাজপথ ধরে হাঁটছে। সকাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটা পানিও তার পেটে পড়েনি। ছোট পেটটায় আগুন জ্বলছে, ক্ষুধার জ্বালায় মাথা ঘুরছে। কিন্তু কে তাকে খাবার দিবে? নাফিস কার কাছে যাবে? না, সে আর পারছে না। তার পা অবশ হয়ে আসছে। নাফিস আর হাঁটতে পারছে না, রাস্তার পাশে বসে পড়ে।
কয়েকজন আমেরিকান সৈনিক রাস্তায় টহল দিচ্ছে। সৈন্যদের দেখে ওর মনে আশা জাগে। আমেরিকানদের নাফিস মনেপ্রাণে ঘৃণা করে। কিন্তু তারপরও ওদের দেখে মনে আশা জাগে। সৈনিকরা ওদের খাবারের উচ্ছিষ্ট রাস্তার পাশে ফেলে। তৃপ্তির সাথে নাফিস তাই মাঝে মাঝে খায়। এভাবেই ওর দিন চলে যায়।