গ্রন্থ প্রসঙ্গে লেখাগুলো ১৯৯৫ সালের প্রথম দিকে নিয়মিত ভাবে, পরে অনিয়মিত ভাবে দৈনিক দিনকাল-এ প্রকাশিত হয়েছে। শেষে কর্তৃপক্ষীয় হস্তক্ষেপে এর প্রকাশ বন্ধ হয়ে যায়। দৈনিক দিনকাল-এর সহকর্মী-বন্ধুরা এই লেখাগুলোর ব্যাপারে যথেষ্ট উৎসাহ যুগিয়েছেন, কৃতজ্ঞ-চিত্তে তাঁদেরকে আজ বিশেষভাবে স্মরণ করছি। এ বইয়ের শেষ লেখাটি ছাপা হয়েছিল দৈনিক মুক্তকণ্ঠ-এ।