নারীবাদের দর্শন বর্তমান বিশ্বে একটি চলমান ডিসকোর্স। বাংলাদেশে গত দশক থেকে নারীবাদ বিষয়ে গবেষণা কাজ শুরু হয়েছে। তবে বাংলা ভাষায় নারীবাদের তত্ত্ব ও প্রয়োগগত দিক সম্পর্কে সার্বিক ধারণাসংবলিত গ্রন্থ অপ্রতুল।
বর্তমান গ্রন্থে নারীবাদের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত নারীবাদী সাহিত্য-সমালোচনার আলোকে তিনজন প্রথিতযশা লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন, বাংলাদেশের প্রথম নারীবাদী তত্ত্ব বিষয়ক গ্রন্থের প্রণেতা হুমায়ুন আজাদ ও বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লেখক শাহীন আখতারের নির্বাচিত রচনাংশ বিশ্লেষণের মাধ্যমে এদেশের মানুষের জীবন-যাপন, সংস্কৃতি, স্বপ্ন দেখার আনন্দ ও স্বপ্নভঙ্গের বেদনাকে নারীবাদী ভাবনার আলোকে দেখবার প্রয়াস নেয়া হয়েছে।