নারী সাহাবিদের অনুপম আদর্শ
ইসলামের ইতিহাসে নারী সাহাবিগণ ছিলেন ঈমান, ত্যাগ, ধৈর্য, সাহসিকতা ও আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত। তাঁরা দ্বীনের পথে নিজেদের জীবন, সম্পদ ও সামর্থ্য উৎসর্গ করে রেখে গেছেন অনুপ্রেরণাময় অসংখ্য ইতিহাস।
‘উসওয়ায়ে সাহাবিয়াত’ গ্রন্থের বাংলা অনুবাদ ‘নারী সাহাবিদের অনুপম আদর্শ’-গ্রন্থে উঠে এসেছে সেই মহীয়সী নারীদের জীবন, কর্ম, সংগ্রাম ও গৌরবময় ভূমিকার কথা। তাঁদের ঈমানদীপ্ত জীবন ও উত্তম চরিত্রের পরিচয় পাঠকের সামনে তুলে ধরাই এ গ্রন্থের মূল উদ্দেশ্য।
ইতিহাসের পাতা থেকে নারী সাহাবিদের জীবন সম্পর্কে জানুন, তাঁদের আদর্শ থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনকে গড়ে তুলুন ঈমান, তাকওয়া ও উত্তম চরিত্রের আলোকে।