ছেলে ও মেয়েশিশুর ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় সামাজিকীকরণের কারণে তারা বেড়ে ওঠে বৈষম্যমূলক জেন্ডার-সত্তা নিয়ে; যা সমাজ,সংস্কৃতি কর্তৃক নির্ধারিত। দেশ-সমাজ-কাল-সংস্কৃতি ভেদে জেন্ডার রূপ ভিন্ন ভিন্ন হলেও বৈষম্যমূলক ধারাটি সকল কাঠামো ও পরিবেশে বর্তমান। কেননা কিছু আদিবাসী সমাজ বাদে পরিবার,সমাজ,প্রতিষ্ঠান,রাষ্ট্র- সকল পরিমণ্ডলেই পিতৃতান্ত্রিক তথা পুরুষতান্ত্রিক ব্যবস্থা জারি রয়েছে যার ধারক ও বাহক নারী-পুরুষ উভয়েই। জেন্ডার কাঠামো ও ক্ষমতা কাঠামো অঙ্গাঙ্গীভাবে জড়িত। আর,ক্ষমতা কাঠামোয় যেহেতু পুরুষের অধিষ্ঠান অধিক; তাই সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সীমিত অথবা শূন্য; পুরুষের তুলনায় নারী পরিমাণ ও ধরনে অধিক সহিংসতা ও বৈষম্যের শিকার; অধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং সুযোগ ও সম্মানপ্রাপ্তিতে নারী পিছিয়ে রয়েছে। নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় পরিবার-সমাজ-রাষ্ট্রের বৈষম্যমূলক সংস্কৃতি,প্রথা,নিয়ম,নীতি,আইন ও তার প্রয়োগ,চর্চাকে প্রশ্ন করা জরুরি। জরুরি সাম্যভিত্তিক সমঅধিকার,সমসুযোগ নিশ্চিত করা। সর্বাপেক্ষা জরুরি নারীর বাস্তব ও কৌশলগত জেন্ডার-চাহিদা যথাযথভাবে আমলে আনা। তাহলেই নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে একটি জেন্ডার-ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
| বইয়ের নাম | নারীপক্ষ |
| লেখক | মাহমুদ শফিক |
| প্রকাশনী | সূচীপত্র |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | নারী সম্পর্কীয় |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।