by সফিক ইসলাম
আবিষ্কারক। এই শব্দটিই আমাদের শিশুমনকে আলোড়িত করে। তবে আবিষ্কার তো হঠাৎ কুড়িয়ে পাওয়া কোনো জিনিস নয়! তার জন্য কত মানুষ কতভাবে রাতদিন কাজ করেছেন, ভেবেছেন। ভাবতে ভাবতে ভুলে গিয়েছেন খাওয়া ও ঘুম, দিন ও রাতের হিসাব। নতুন কিছু করে আমাদের পৃথিবীকে তাঁরা আশ্চর্য সুন্দর রূপে গড়ে তুলেছেন। সেসব আবিষ্কারের ফলে এগিয়েছে আমাদের সভ্যতা।
আবিষ্কারকদের জীবনের গল্পও দারুণ মজার। তেমনি তাঁদের অবাক-করা সব কান্ডকারখানা। সেসব ঘটনা অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর। যেন রহস্য কাহিনির এক একজন দুর্দান্ত চরিত্র। এমন দশ আবিষ্কারকের শৈশব ও আবিষ্কারের কথা নিয়ে এই বই।
| বইয়ের নাম | নতুন ভুবন গড়ল যাঁরা : স্মরণীয় দশ আবিষ্কারক |
| লেখক | সফিক ইসলাম |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বয়স যখন ৮-১২: জীবনী গ্রন্থ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।