নাটক ও সংগীত-দুই শিল্পমাধ্যমের যুগলবন্দিতে গড়ে ওঠে নাট্যসংগীতের অনন্য জগৎ। বাংলা নাটকের ইতিহাসে সংগীত কখনও আবহ, কখনও বার্তা, আবার কখনও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। মঞ্চনাটক থেকে টেলিভিশন ও চলচ্চিত্র-প্রতিটি পর্বেই সংগীত নাট্যবস্তুর ভাব ও কাঠামোকে দিয়েছে গভীরতা ও নতুন মাত্রা। এই গ্রন্থে সেই ঐতিহ্য, প্রয়োগ ও রূপান্তরের গবেষণাভিত্তিক বিশ্লেষণই তুলে ধরা হয়েছে। নাট্যামোদিগণ ছাড়াও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাটক ও সংগীত নিয়ে লেখাপড়া করছেন, গবেষণা করছেন তাদের জন্যও এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে।