যুগে যুগে প্রকাশ্য কাফেরের চেয়ে মুনাফিকরা ইসলামের অধিক ক্ষতি করেছে। তবে পরিতাপের বিষয় হলো, আমরা ভুল করে বার বার এই মুনাফিক শ্রেণীকে উম্মাহর কাণ্ডারী মনে করি। ভেতরের বিদ্বেষ ও মুনাফিকী মুখে প্রকাশ করার পরও তাদেরকে জাতির হিতাকঙ্ক্ষী মনে করি।
শত্রুকে বন্ধু মনে করার চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? উম্মাহর চলমান সংকট থেকে উত্তরণের জন্য প্রথমে এই মুনাফিক শেণীকে চিনতে হবে। শত্রুকে শত্রু জ্ঞান করতে হবে।’নবীযুগের মুমিন-মুনাফিক ও আজকের মুসলিম’ গ্রন্থটি মুমিন মুনাফিক প্রসঙ্গে একটি যুগান্তকারী রচনা।মূল্যবান এই গ্রন্থটিতে সাহাবা যুগের মুমিন ও মুনাফিকদের অবস্থা এবং বর্তমান যুগের নামধারী মুসলিমদের অবস্থাকে খুলে খুলে বর্ণনা করা হয়েছে।
আশা করি গ্রন্থটি পড়ে একজন পাঠক খুব সহজেই নিজেকে স্বচ্ছ আয়নার সামনে দাঁড় করাতে পারবে, বুঝতে পারবে নিজের অবস্থা ও অবস্থান। নিজে সত্যিকারে মুমিন না ধোঁকাবাজ মুনাফিক?