তাথই আজ ওর পুরো পরিবারসহ দাদাবাড়িতে যাচ্ছে।
তাথই অনেক বছর ধরে যায় না ওর াদাবাড়িতে। যখন ওর দাদা মারা যায় তখন ওর বয়স মাত্র পাঁচ। তারপর থেকে নাকি অনেক যাওয়া হতো দাদাবাড়িতে, কিন্তু আর দুই বছর পর যখন দাি মারা যায় তখন থেকে াদাবাড়িতে যাওয়া একদম বন্ধ হয়ে যায়। চট্টগ্রামে ওর দাদাবাড়ি। ছোট থাকতে গিয়েছিলতো, তাই বেশিকিছু মনে নেই ওর, খালি বাড়ির পাশের জঙ্গলের মতো জায়গাটার কথা মনে আছে ওর। দাদা মারা যাওয়ার পর দাদাবাড়িতে গেলে প্রায়ই দাি ওকে নিয়ে ওখানে যেতেন। বড় বড় গাছ ছিল ওখানে। অন্যান্য ভাই-বোনরে চেয়ে তাথইকেই মনে হয় ওর দাি বেশি পছন্দ করতেন। চুপচাপ ছোটখাটো একটা মেয়ে ছিল তাথই। মাথায় লাল চুল আর বাদামি রঙের চোখের মণিদুটোই তার াদির থেকেই পাওয়া। দাদা-দাি মারা যাওয়ার পর তাথইরে দাদাবাড়ি বেশ অযতেœ পড়ে ছিল অনেক বছর। দাদির এক দূর-সম্পর্কের বোন থাকে এখন।
| বইয়ের নাম | নীল হরিণ |
| লেখক | আরীশা নাইরিন |
| প্রকাশনী | কাকাতুয়া |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | Book Fair 2026 |
| বিভাগ | Children's & Teen Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।