সাব্বির হোসেন জয় সমকালীন বাংলা সাহিত্যের একজন প্রতিশ্রুতিশীল কবি। তিনি ২০০৬ সালের ৯ জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সাঁকরাজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. আব্দুর রাশিদ এবং মাতা মোছা. সুফিয়া আক্তার।
তিনি খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মোহনগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। কিশোর বয়সেই কবিতা রচনার মাধ্যমে তাঁর সাহিত্যযাত্রার সূচনা হয়।
তাঁর কবিতা বিভিন্ন সাহিত্যপত্র ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে স্বপ্ন সাহিত্য বার্তা ও প্রতূষ–এর মতো সাহিত্য সাময়িকীতে তাঁর রচনা স্থান পেয়েছে। এছাড়া কাঠগোলাপের অপেক্ষা নামে একটি যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা সংকলিত হয়েছে।
সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জহিরুল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তরঙ্গ সাহিত্য সম্মাননা, কবিতা সাহিত্য সম্মাননা এবং স্বপ্ননীল সাহিত্য সম্মাননাসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি ‘হাজার কবির কবিতা সাহিত্য পরিষদ’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘নীল নক্ষত্রের বিরহ’ তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ।