"নীলাক্ষি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: প্রেম, প্রকৃতি, প্রেমিকা, প্রিয়া, মান, অভিমান, মিলন, বিরহ, হাসি, কান্না, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা—এ সকল অনুভূতির তীব্রতা ও দুরন্ত আবেগের অবিরল ও বৈচিত্র্যময় প্রকাশ—হৃদয় নিংড়ানাে গভীর ভালােবাসার কাব্যিক এক সৃষ্টি ‘নীলাক্ষি’। অস্থির প্রেমিক নীল আর মায়াবী প্রেমিকা লক্ষীর দুর্নিবার প্রেমের জাগতিক ও স্বর্গীয় বাসনার অনুপম অভিব্যক্তি শব্দের রঙিন তুলিতে যেন জীবন্ত হয়ে উঠেছে কবির এই কাব্য লেখনীতে। ধর্ম-বর্ণসহ সর্ব বিভাজন নির্বিশেষে জগৎ জোড়া বর্ণিল মানবমানবীর আজন্ম প্রেম কথন পাঠকহৃদয়কে আন্দোলিত করবে, পাঠকের মনােজগতে সৃষ্টি করবে মােহনীয় এক ঐন্দ্রজাল–বরাবরের মতােই এ আস্থা ও বিশ্বাস রইলাে অবিচল।