ফাগুনের উতাল হাওয়া এখনও আমার শরীরের আগুন জ্বালিয়ে দেয়!
আজ তোমার একটা নতুন নাম দিতে ইচ্ছে করছে!
নামটাকে আমার কাছে ঠিক হাজার কবিতার মতই মনে হয়!
জানি না কত প্রেমিক তার প্রেমিকাকে দিয়েছেন, কত কবি তার স্বপ্নচারিণীকে দিয়েছেন, তবুও যেন নতুন মনে হয়!
তবুও মনে হয় কারো এই নামটা নেই।
আজ তোমার তৃতীয় নাম দিলাম, ‘নীলাঞ্জনা’।