পাণ্ডববর্জিত পাহাড়ি গ্রাম বালুশিয়ায় চাকরি করতে গিয়ে এক অদ্ভুত ভয়ের চাদরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লেন—সদানন্দ এবং মৃণালিনী। এই আতঙ্কের সঙ্গে কী সম্পর্ক নীলকরদের এক লুপ্তপ্রায় প্রাণঘাতী তান্ত্রিক ক্রিয়ার?
রহস্যময় মাঝি, মরণচাঁদের আসল পরিচয়টাই বা কী? প্যারানরমাল ইনভেস্টিগেটর, হাবিব আবসার কি আদৌ এই রহস্যের মায়াজাল ভেদ করতে পারবেন? নাকি এই ত্রাসের রাজত্বে তার বন্দি হওয়াও কেবল সময়ের ব্যাপার?