সবুজ বৃক্ষছায়ায় অথবা সমুদ্রতীর, গ্রামে
একটা নিবিড় জলে, ডুব দেওয়া সন্ধ্যার মতো-
তাই খুঁজি দৃশ্যলোক, যেখানে তুমি-ই উৎসব
এই নবজন্ম, তুমি শোনো বিষাদের বিটোফোন।
শহর নজরবন্দী হলে আর কোথায় উড়বে বলো
বরং এ-উৎসবে এসো বাঁচি সকলের মতো
— ভবিষ্যতের পূর্ণ নেশায়
প্রথম পাখির মতো অথবা উড়ন্ত সাদা হাঁস।
* প্রকাশক: বাঙ্ময়
* পরিবেশক: ঘাসফুল