দীর্ঘ চল্লিশ বছর আগে, ১৯৬৭ সনে, বাংলা একাডেমি পত্রিকায় আমার 'পাকিস্তানোত্তর পূর্ব পাকিস্তানের বাংলা উপন্যাসের ধারা' প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধটির জন্য আমি 'ডক্টর এনামুল হক সাহিত্য পুরস্কার' পাই। ইতঃপূর্বে আমার কোনো বইয়ে সংকলিত না হলেও, এদেশের ও পশ্চিমবঙ্গের যে-সব গবেষক বাংলাদেশের উপন্যাস নিয়ে কাজ করেছেন তাঁদের অনেকেই এই প্রবন্ধটিকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই কালের ব্যবধানে উপন্যাস সম্পর্কে আমার মতের অনেক পরিবর্তন ঘটলেও নির্বাচিত প্রবন্ধের অন্তর্ভূক্ত করতে গিয়ে লেখাটিকে অপরিবর্তিত রাখাই সমীচীন মনে করেছি।
| বইয়ের নাম | নির্বাচিত প্রবন্ধ |
| লেখক | যতীন সরকার |
| প্রকাশনী | মাটিগন্ধা |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।