মায়াজাল
দূরে থেকেও
যে তুমি মায়াবী
অধিক ছুড়ে দাও হলুদ হেজেমনি-
দৃশ্যের ভেতর হতে
কিছু বাঘ লাফ দিয়ে পেরিয়ে যেতে যেতে
ফুরিয়ে আসে মাছের জীবনচক্র।
ভেতরে আটকে যায় যারা তাদের
মুক্ত করো উদগ্র বড়শিতে,
সংকটে গোলাপের সৌন্দর্যও বড্ড বিশ্রী লাগে
প্রিয়তম বাক্যও বিরক্তি ঘটায় উৎকলিত মুহূর্তে।
আমৃত্যু তোমার-ই সাধক