সাহিত্য আর চলচ্চিত্র-সর্বক্ষেত্রেই আমজাদ হোসেন প্রথম কাতারের এক শিল্পী। নাট্যকার, অভিনেতা আর পরিচালক হিসেবে নাটকে ও চলচ্চিত্রে তাঁর বিশাল খ্যাতির পাশেই যশস্বী হয়েছেন তিনি গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে। বিশেষত ছোটগল্পে তিনি নিজস্ব একটি পৃথিবী নির্মাণ করেছেন। বাংলাদেশের ষাটের দশকে তাঁর উত্থান এবং তিনি শিল্পের অন্যান্য ক্ষেত্রে যেমন, তেমনি সাহিত্যেও অভিশ্রাম সাবলীল সক্রিয়। আমজাদ হোসেন বিশিষ্ট ফসল ফলিয়েছেন তাঁর ছোট গল্পে। তাঁর সমগ্র শিল্পকর্মে সাধারণ মানুষই উঠে এসেছে বারবার। কিন্তু কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়। স্বাভাবিক জীবনচিত্র হিসেবেই এসেছে। স্থির চিত্র, কাল সকালে, জেঠিমা, বিধু এবং ঈশ্বরী ইত্যাদি গল্পগুলোই তার যথেষ্ট প্রমাণ বহন করছে। দেশ বিভাগ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মতো বিশাল ঘটনাকেও তার কলম স্পর্শ করেছে। দ্বিখণ্ডিতা, একটি রাজনৈতিক চড়, ফুলের গন্ধে ফেব্রুয়ারি, কারবালার পানি-এই সমস্ত গল্প তার বিশ্বস্ত দলিল। আঞ্চলিকতার একটি আস্বাদ আমজাদ হোসেনের গল্পগুচ্ছকে নিজস্ব বৈশিষ্টে উজ্জ্বল করেছে। সব মিলিয়ে বাংলা ছোটগল্পে একটি নিজস্ব চিহ্নিত আয়তন যোগ করেছেন তিনি। আমজাদ হোসেনের ‘নির্বাচিত গল্প’ বাংলা ছোটগল্পের আবহমান ধারায় যুক্ত করল একটি নতুন শাখানদী।
সূচিপত্র
*স্থিরচিত্র
*চর গিরীশের বিষণ্নতা
*ফুলের গন্ধে ফেব্রুয়ারি
*কারবালার পানি
*দ্বিখণ্ডিতা
*একটি রাজনৈতিক চড়
*এপার ওপার
*মাঠের মেয়ে
*জলমানুষ
*কোনো এক চৈত্রের নিঝুম দুপুরে
*রহিমুদ্দীর দ্বিধাদ্বন্দ্ব গেল না
*পুষ্পকীট
*দুঃখ দাগ
*আগুন সময়
*পরীনামায় জোছনায় বৃষ্টি
*একুশের গল্প
*ফটোগ্রাফার
*মাটির টান
*বাবার ছবি
*বারান্দা
*জেঠীমা
*গৈ গেরামের কচুরী পানা
*রাধা
*কাল সকালে
*বিধু ও ঈশ্বরী
*একাত্তরের সেই মেয়েটি
*শীতের বৃষ্টিতে
*যুদ্ধে যাবার আগে
*যুদ্ধ
*বৃষ্টিতে সুরঞ্জনা
*আমি তোমাদের বিন্দু
*স্বাক্ষী আকুল নদী
*জামদানী জমি
*আনন্দী
*যুদ্ধের রূপকথা