এই সময়ের এক সংবেদী রূপকার আহমাদ মোস্তফা কামালের পঁচিশটি নির্বাচিত গল্পের সংকলন এটি। তাঁর প্রথম দিকের লেখা গল্প যেমন আছে এই গ্রণ্থে, তেমনই আছে সাম্প্রতিক সময়ের গল্পও। আমাদের জীবনযাপনের গ্লানি এবং বিষাদ, বিপন্নতা ও নিমগ্নতার ছবি, সমাজের নানা বৈকল্য ও বিকার, অসুখ ও স্খলনের ছবি এক সজীব, মেদহীন ভাষায় অপূর্ব দক্ষতায় এঁকেছেন তিনি এই গল্পগুলোতে।