প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমোপযোগী শুদ্ধ সুর ও বাণীতে স্বরলিপিসহ নজরুলের বিভিন্ন পর্যায়বা শ্রেণীরগানগুলো একত্রে গ্রন্থাকারে পাওয়া যায় — এমন দৃষ্টান্ত বিরল।সেক্ষেত্রে নিলুফার ইয়াসমিন — এর সুচিন্তিত সম্পাদনা 'নির্বাচিত নজরুল–সংগীত স্বরলিপি ' গ্রন্থটি তেমনি দৃষ্টান্ত –অনুরূপ শুভসূচনা — যা নজরুল –সংগীত শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ সহায়ক হবে ।