দীর্ঘদিন ধরে ছোটদের জন্য লিখছেন শিশুসাহিত্যিক মোরশেদ কমল। একজন শিশুমনস্ক লেখক হিসেবে তিনি সবসময় তাঁর গল্পে যুক্ত করেন নৈতিকতা,আদর্শিক ও শিক্ষামূলক বক্তব্য। তাঁর গল্পের মধ্যে সমাজের অসংগতির কথা উল্লেখ থাকে,আর ছোটদের জন্য তিনি যখন গল্প লেখেন,তখন তিনি নিজেই যেন ছোট হয়ে যান। তাঁর গল্পে পাওয়া যায় দেশাত্ববোধ,মুক্তিযুদ্ধ,সুবিধাবঞ্চিত শিশুদের কথা,প্রকৃতি ও পরিবেশ,এবং নৈতিক চরিত্র গঠনের প্রধান উপসর্গগুলো। এই বইয়ের গল্প শুধু ছোটদের নয়,বড়দের আনন্দের উপজীব্য হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।