আহমেদ বাওয়ানী স্কুলের মাস্টার—পঞ্চানন পাল। মাকে দেখতে যাওয়ার পথে বাসের ভেতর পঞ্চাননের পরিচয় হলো শিশুনাগ সেন্নামতের সাথে। অত্যন্ত তীক্ষ্ণ সিক্সথ সেন্সের অধিকারী এই প্রৌঢ় এক রহস্যময় চরিত্র। ইনি খুঁজে ফিরছেন পরমানন্দ লাভের গুহ্যতত্ত্ব। পরমানন্দ হলো সব ধরনের জাগতিক-মহাজাগতিক সুখের চূড়ান্ত রূপ, যা কখনও শেষ হয় না। জিনিস যত মহার্ঘ, মূল্যও তত বেশি!
পাকেচক্রে এসবের সাথে সস্ত্রীক জড়িয়ে গেলো ছাপোষা মাস্টার পঞ্চানন। শেষমেশ শিশুনাগ আদৌ কী খুঁজে পেলো সেই গোপন বিদ্যে? এই “ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর”-এর যাত্রায় শেষমেশ কাকে, কী মূল্য চোকাতে হলো? কোথায় শুরু এই কাহিনির? আর কেনই বা তা শুরু হলো? এসব প্রশ্নের উত্তর জানতে হলে শুরু থেকে শেষ অব্দি পড়তে হবে এই উপন্যাস—নির্বাণ।