প্রকৃতির নিরন্ত উৎসর্গে নিসর্গময় আমাদের স্বদেশ, প্রিয় বাংলাদেশ। সেই অপরূপ সৌন্দর্যে অবৈধ দখলের বিনাশী খাবল। বন উজার, নদী, খাল ভরাটে সৃষ্ট অপরিকল্পিত আবাসন, অনিয়ন্ত্রিত শিল্পের বিকাশ। এসব স্থাপনার বর্জ্য, উদগ্র ধুলো ধোয়ায় বিপন্ন পরিবেশ! দুষনে ধ্বংস জীব বৈচিত্র।
বিপর্যয়ে বিধ্বংশী নানাবিধ উৎস থাকলেও মূখ্য প্রেক্ষাপট বহমান রাজনীতি। এক্ষেত্রে শুদ্ধ নেতৃত্বের আকাল। ফলে মূল প্রবাহে ঘাটতি। সুযোগে আনাড়িদের মাথাচাড়া উত্থান। যাদের কাছে তুচ্ছ দেশ-জনতা, কেবল অভিনয়ে ছেলে ভুলানো মায়াকান্নার বক্তৃতা বিবৃতি। নেপথ্যে স্বার্থ। দূর্বিনীত স্বার্থের মোহে আকণ্ঠ নিমজ্জিত তথাকথিত নেতা-পাতিরা। উন্মুখ নেতৃত্বের কদর্য কর্মকান্ডে পলিটিক্সের সোভিত মাঠ এখন টিক্সের কুলসিত পাঁদার।
বিরাজমান রাজনীতির ছত্রছায়ায় প্রভাবশালী মহলের নিষ্ঠুরতম অরোখা খড়গে ধ্বংশের দ্বারপ্রান্তে প্রকৃতি। বন উজাড়, পরিবেশের মারাত্বক দূষণে বিলুপ্তপ্রায় বন্যজীব। অপ্রতুল আবাসে যে ক'টা টিকে আছে ত্রাহি অবস্থা তাদেরও।
নিসর্গে লোপাট ঝড়, বন্যর বসত হাহাকার আর বিভ্রান্ত ডামাডোলে সৃষ্ট সামাজিক অবক্ষয়ের যৎসামান্য উপলব্ধির সন্নিবেশে এই গ্রন্থ- 'নিসর্গে বিসর্গ'।
| বইয়ের নাম | নিসর্গে বিসর্গ |
| লেখক | মোঃ মোতালিব হোসেন |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Articles on Recent Issues |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।