১২টি ছোটগল্প নিয়ে প্রকাশিতব্য ‘নিশির দিনরাত’ বইটিতে আরও ১১টি ছোটগল্প ‘মা মাটির সন্তান’, ‘লিভ টুগেদার’, ‘শ্রাবণের জল’, ‘নিয়তির পরিহাস’, ‘বেলার গল্প’, ‘ভালো আছে অরিত্রি’, ‘ক্রোধ’, ‘স্বপ্ন ছুঁয়ে দেখি’, ‘জীবাণুযুদ্ধ’, ‘একজন নীলা’ এবং ‘কারও পৌষ মাস কারও সর্বনাশ’ রয়েছে।
প্রতিটি গল্প বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ছোটগল্পগুলোতে সমাজের দুষ্টক্ষতগুলোকে কলমের বুননে তুলে এনেছেন। সামন্তবাদের খোলসের আড়ালে কত নির্মম জীবনযাপন করে মানুষ। সমাজের এমনকি পরিবারের স্বার্থের যাঁতাকলে পড়ে মানুষের জীবন কতটা অসহায় হয়ে পড়ে, সম্ভাবনাময় জীবন নষ্ট হয়ে যায়, কারাগারসম বৃত্তের বেষ্টনীতে বন্দি হয়ে পড়ে তা সুনিপুণভাবে চিত্রিত করেছেন। মুখোশের আড়ালে থাকা সমাজের অসংগতিগুলোকে তুলে ধরেছেন।