আমাদের জীবনের সাথে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন রয়েছে, তাই না? প্রকৃতিকে অনুভব করার ক্ষমতা আমাদেরকে দেয় এক গভীর জীবনবোধ, একইভাবে জীবনের সুখ-দুঃখ, মিলন-বিরহের মত অনুভূতিগুলোও প্রকৃতিকে যেন আরো গভীরভাবে বুঝতে শেখায়। জীবন প্রকৃতির রূপক, অথবা প্রকৃতি জীবনের। ‘নিঃসঙ্গ বাতিঘর’ তেমনই একটি রচনা যেখানে আপনি প্রকৃতির আরেকটু কাছাকাছি যাবেন। প্রিয় পাঠক, আসুন হারিয়ে যাই এক স্বপ্নাচ্ছন্ন পরিবেশে, জীবনের আনন্দ-বেদনা-নিঃসঙ্গতা অনুভব করি আরো শৈল্পিক ও দার্শনিকভাবে...