লাল রঙ মেখে মুখে
ভরদুপুরে দাঁড়িয়েছিলে বাস স্টপেজে
লাইটবিহীন পোস্টের নিচে।
প্রায় প্রতি সেকেন্ডে ফর্সা কব্জিতে বাঁধা
সোনালি সময় যন্ত্রের রুপালি কাটার
অগ্রগতি দেখছিলে।
আর আমি বিপরীত দিকের মায়া
কনফেকশনারিতে ফ্যানের নিচে
বরফ ঠান্ডা পানীয়তে চুমুক দিতে দিতে
কালো চশমার মধ্য দিয়ে দৃষ্টি ছড়িয়ে
দেখছিলাম আমার ভবিষ্যৎ।
বোধহয় সেই প্রথম নীলপ. তোমাকে দেখা।