"নিঃসঙ্গ পথিক" বইয়ের ফ্ল্যাপের লেখা:
একজন ঠোটকাটা মানুষ জুন্দুব ইবন জুনাদা। যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তিনি নির্জন প্রান্তরে একাকী মারা যাবেন। ভাগ্যের নির্মম পরিহাস কিংবা ভাগ্য সুপ্রসন্ন যাই হােক, জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাত এবং চড়াই-উত্রাই পেরিয়ে মৃত্যুর আগে তিনি নির্জন উপত্যকায় স্থান হন। এভাবেই এগিয়েছে ‘নিঃসঙ্গ পথিক’ বায়াে-নভেলা।
রাসুলুল্লাহ সা. এর প্রখ্যাত সাহাবি আবু যার গিফারি রা. কে নিয়ে লেখা উপন্যাসিকায় ফুটে ওঠেছে কুরআন-হাদিসের নির্যাস, ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস, ফিলােসােফি, হিউম্যান সাইকোলজি ও সাহিত্যের দ্যোতনা। তাই নিছক বায়ােগ্রাফি কিংবা খেয়ালি উপন্যাস নয়। লেখক এটিকে জ্ঞান করছেন ‘বায়াে-নভেলা'।