শুরুতেই মহান আল্লাহর পাকের নিকট লাখ লাখ শুকরিয়া শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক আমার রচিত প্রথম বই প্রকাশ করার তৌফিক দিয়েছেন আল-হামদুলিল্লাহ। দিন যায় দিন আসে এভাবেই সৃষ্টির সূচনালগ্ন থেকেই চলে যাচ্ছে মানব জীবন। জন্মগ্রহণ করাই শুধু জীবনের সার্থকতা নয় জীবনের চরম ও পরম সার্থকতা হল নিজের কর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা। তারই ধারাবাহিকতায় সপূর্ণ মানুষদের কল্যাণে আমার এই ক্ষুদ্র প্রয়াস ‘নিঃসঙ্গ পথিকের আত্মকথন’ বইটি। আমি নিঃসঙ্গ পথিক ছদ্মনামে এখানে প্রায় ৮০টির মত বাণী সংযুক্ত করেছি যা হতাশায় নিমজ্জিত মানুষদের জেগে ওঠার প্রেরণা হয়ে উঠবে। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সাদরে গ্রহণযোগ্য।