জীবন যেন পদ্ম পাতায় শিশির বিন্দু। টলমলে জীবন চলে কন্টকময় বন্ধুর পথে। গতিপথে সুখ বেদনার কত আর্তি রয়ে যায়। বেদনার আর্তিগুলো হৃদয়ে করুণ তানে ঝংকৃত হয়। এর কিছু অংশের চিত্র আঁকার প্রচেষ্টা কাব্য কথায়।
পাঠকের হৃদয় ছোঁয়াতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
কারুবাক-এর স্বত্বাধিকারীর হৃদয় যেন গিরি সম। তার প্রচেষ্টায় বেদনার ছবিগুলো প্রকাশ করতে সক্ষম হয়েছি।
পাঠকের যেকোনো পরামর্শে প্রীত ও আদৃত হবো।