“নিতু বলছি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নিতু, তােরা আমার সম্পর্কে কেউ কিছুই জানিস না । কিছুই না। বিশ্বাস রাখলে বলতে পারি। আই প্রমিজ, স্টোরি উইল বি হিডেন। বলার কিছু নেই। নতুন কিছুই না। এটা তাের-আমার সবার গল্প। আমি তখন ক্লাস সিক্সে পড়ি। আমার এক মামা থাকতেন বাসায়। প্রায় আপন । একদিন বাসায় কেউ নেই... । রাফিয়া কাঁদতে লাগল। হাউমাউ করে । বাচ্চা মানুষের মতাে। আমাকে জড়িয়ে ধরে । আমার চোখের চেয়ে, শরীর ভিজে আসতে লাগল থর থর উত্তেজনায় । আমি বললাম, থাক রাফিয়া । বলতে হবে না। অ্যান্ড আই রিয়ালাইজ।
রাফিয়া কাঁদতেই থাকল। জানিস নিতু, আমি তিনদিন তিনরাত ব্যথায় স্কুলে যেতে পারিনি। বিছানা থেকে নড়তে পারিনি । কিন্তু সে ঘটনা আমি কাউকে বলিনি। কাউকে না । এখনও সে মামা আসে । মামীসহ বেড়িয়ে যায়... আমি দু’কানে আঙুল দিয়ে চিৎকার করে উঠলাম, স্টপ রাফিয়া। স্টপ । প্লিজ স্টপ।
| বইয়ের নাম | নিতু বলছি |
| লেখক | তৌহিদুর রহমান |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ৩য় প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।